"ভক্তি শুধু প্রার্থনা নয়; এটি হৃদয় প্রকাশিত সৃজনশীলতা"





তখন বিকেল পাঁচটা , একটা হালকা ভাতঘুমের ঘণ্টা খানেক পর পড়াতে যাব। সন্ধের শঙ্খের ধ্বনী , ঠাকুর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল গোপালের সিংহাসনের দিকে, মনে পড়লো কাল গোপালের জন্মদিন,অর্থাৎ জন্মাষ্টমী।

  যখন আমাদের "জন্মদিন"  হয় তখন ঘর সজ্জাই বলে দেয় যে আজকে একটি বিশেষ দিন। তাই গোপালের জন্মদিনেও ছোট্ট কিছু আয়োজন করার চেষ্টা করব বলে ভাবছিলাম। পড়িয়ে ফেরার পথে হঠাৎ চোখ গেল বইয়ের দোকানের একটা চকচকে কাগজের দিকে।  এদিক-ওদিক না ভেবেই নিয়ে এলাম। চারটে কাগজ একসাথে জুড়ে লাগিয়ে ফেললাম দেয়ালে। ঢেকে দিলাম সাদা দেয়ালের হালকা কালচে দাগ গুলোকে, তৈরি করলাম একটা রঙিন ব্যাকগ্রাউন্ড ।কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডে যে কাজ চলবে না । মাথায় এলো আগের  কতগুলো প্লাস্টিকের হলুদ ,ও লাল সাদা  রঙিন মালা রয়েছে, কিছু কাপড়ের ব্যাগ দিয়ে তৈরি করা ফুল আছে। সব এক জায়গায় করলাম।

অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মাথায় এলো, কেননা  কোন নতুন অভিনব পদ্ধতি নয় বরং পুরনো দিনের ফুলের শয্যার (প্যান্ডেলের) মতোন করেই সাজানো যাক। মালা গুলি লাগালাম ওপর নীচ করে।
মধ্যেখানে লাগালাম "হরে কৃষ্ণ" নামের একটি  ঘর শয্যার চিত্র গঠন । কাপড়ের ব্যাগের তৈরি ফুল দিয়ে চারিদিকে সাজিয়ে পরিবেশটিকে ফুটিয়ে তুললাম।

 পরের দিন তৈরি করলাম আম পাতা ও গাঁদা ফুল দিয়ে লটকন  ,আর তার সাথে  আম পাতার  মালা । এরপর সেটি লাগালাম হলুদ  মালাটির ওপর । আর বাকি গুলি লাগালাম এদিক ওদিক করে।জলচৌকির ওপরে কাপড় বিছিয়ে আসন পাতলাম। ফুলের মালা ও আরও কিছু ফুল দিয়ে আসন  সাজালাম। 


আস্তে আস্তে ঘরটার চেহারাই বদলে গেল। প্রদীপ জ্বালাতেই মনে হলো ছোট্ট এক মন্দির , আমার চেষ্টায় ও মায়ের রান্না করা ভোগ যেন প্রাণ পেল। এরপর কৃষ্ণের প্রতিমা বসাতেই চারপাশ ভরে উঠল, আলো আর রঙে। ছোট্ট আয়োজন হলেও মনে হলো-এ যেন আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি।



ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি ছোট্ট আয়োজনে নিজের হাতের কাজের সঙ্গে ভরিয়ে দিয়ে আজ মনে হচ্ছে ভগবান যেন সত্যিই বিরাজমান ওই সিংহাসন |
এমন ছোট্ট আয়োজনেই আমরা আমাদের অন্তরের আনন্দ ও ভালোবাসা প্রকাশ করতে পারি। ভক্তি শুধু প্রার্থনা নয়; এটি হৃদয়ের প্রকাশ, সৃজনশীলতার মাধ্যম, এবং সবচেয়ে সুন্দর অনুভূতির নাম। আজ বুঝলাম, নিজের হাতে কিছু তৈরি করা এবং সেই আনন্দকে ভগবানের কাছে উৎসর্গ করা—এটাই প্রকৃত ভক্তি।।🙏🏻🌼😇


#ভক্তি  #পূজা  #শ্রীকৃষ্ণ  #জন্মাষ্টমী  #পূজার_আয়োজন #ভক্তির_ছোঁয়া  #বাংলা_ব্লগ  #ভক্তির_গল্প  #ছোট্ট_পূজা #Krishnajanmashtami #Bhakti #Devotion #Indianculture #SpiritualVibes #crafting #thecarnivalofcrafts #handcraft 

ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন।। (অগ্রিম ধন্যবাদ আপনাকে ।🙏🥰 ভগবান আপনার মঙ্গল করুক।। ) 


Comments

Post a Comment

Popular posts from this blog

হৃদয়ের সুতোয় গাঁথা – এক টুকরো পরিবার”

পেঁচাদের গল্প: এক দেয়ালে ছোট্ট শিল্পজগৎ

"ভক্তির রঙে রাঙানো নন্দলালের রঙিন সুতোর সাজ"