Posts

স্বপ্নের রঙিন বাঁধন 🌈✨

Image
  একটা রঙিন ড্রিমক্যাচার, যেন রাতের আকাশে ঝুলে থাকা জাদুর প্রদীপ। বিশ্বাস করা হয়—এটি খারাপ স্বপ্নগুলোকে আটকে দেয় আর ভালো স্বপ্নগুলোকে নরম পালকের পথে আমাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু এই ড্রিমক্যাচারটা শুধু স্বপ্নের নয়, বরং সৃজনশীলতার প্রতীকও। প্রতিটি সুতোয় লুকিয়ে আছে গল্প, প্রতিটি পালকে উজ্জ্বল জীবনের রং। এটা আমাদের শেখায়—জীবনের জটিলতাকে গিঁট দিয়ে না রেখে, রঙে রাঙিয়ে তুলতে। প্রাচীন কালে বলা হতো, ড্রিমক্যাচার রাতের অন্ধকারে খারাপ স্বপ্নগুলোকে আটকে রাখে আর ভালো স্বপ্নগুলোকে মোলায়েম পালকের পথে ঘুমন্ত মানুষের মনে পৌঁছে দেয়। আর এই রঙিন ড্রিমক্যাচারটা যেন আরও এক ধাপ এগিয়ে গিয়ে জীবনকেও রঙিন করে তুলছে। প্রতিটি উজ্জ্বল পালক আমাদের মনে করিয়ে দেয়—স্বপ্নেরও রং আছে, ঠিক আমাদের কল্পনার মতো। “জীবন প্রতিদিন আমাদের হাতে নানা রঙের সুতো তুলে দেয়। কেউ সেগুলোকে জট পাকানো অবস্থায় ফেলে রাখে, আবার কেউ সেগুলো দিয়ে বুনে নেয় স্বপ্নের জাল। এই ড্রিমক্যাচার সেই বোনা কল্পনার প্রতীক। যেখানে প্রতিটি গিঁট মানে একেকটা চ্যালেঞ্জ, প্রতিটি পালক মানে মুক্তির আনন্দ। আর সব মিলিয়ে এটা আমাদের মনে করায়—নিজের হাতেই গড়ে ওঠে সৌন্দর...

"ভক্তি শুধু প্রার্থনা নয়; এটি হৃদয় প্রকাশিত সৃজনশীলতা"

Image
তখন বিকেল পাঁচটা , একটা হালকা ভাতঘুমের ঘণ্টা খানেক পর পড়াতে যাব। সন্ধের শঙ্খের ধ্বনী , ঠাকুর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল গোপালের সিংহাসনের দিকে, মনে পড়লো কাল গোপালের জন্মদিন,অর্থাৎ জন্মাষ্টমী।   যখন আমাদের "জন্মদিন"  হয় তখন ঘর সজ্জাই বলে দেয় যে আজকে একটি বিশেষ দিন। তাই গোপালের জন্মদিনেও ছোট্ট কিছু আয়োজন করার চেষ্টা করব বলে ভাবছিলাম। পড়িয়ে ফেরার পথে হঠাৎ চোখ গেল বইয়ের দোকানের একটা চকচকে কাগজের দিকে।  এদিক-ওদিক না ভেবেই নিয়ে এলাম। চারটে কাগজ একসাথে জুড়ে লাগিয়ে ফেললাম দেয়ালে। ঢেকে দিলাম সাদা দেয়ালের হালকা কালচে দাগ গুলোকে, তৈরি করলাম একটা রঙিন ব্যাকগ্রাউন্ড ।কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডে যে কাজ চলবে না । মাথায় এলো আগের  কতগুলো প্লাস্টিকের হলুদ ,ও লাল সাদা  রঙিন মালা রয়েছে, কিছু কাপড়ের ব্যাগ দিয়ে তৈরি করা ফুল আছে। সব এক জায়গায় করলাম। অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মাথায় এলো, কেননা  কোন নতুন অভিনব পদ্ধতি নয় বরং পুরনো দিনের ফুলের শয্যার (প্যান্ডেলের) মতোন করেই সাজানো যাক। মালা গুলি লাগালাম ওপর নীচ করে। মধ্যেখানে লাগালাম "হরে ...

"শিকড়হীন সৌন্দর্যের গল্প"

Image
 এক বিকেলের গল্প—বৃষ্টি থেমে গেছে, জানালার বাইরে ভেজা মাটি থেকে উঠছে কাঁচা ঘাসের গন্ধ। জানালা দিয়ে বাইরে তাকালে মনোরম দৃশ্যে যেন চোখ জুড়িয়ে যায়। জানালার পাশে বসে একটি গল্পের বই পড়ছিল মালতি। হঠাৎ তার চোখ যায় ,জানালার ধারে রাখা টবের মধ্যে, তাতে ফুটে আছে একঝাঁক রঙিন ফুল—হলুদ, গোলাপি, বেগুনি, আর মাঝখানে একটিমাত্র সাদা ফুল, যেন দলনেতা হয়ে বাকি সবাইকে হাসিয়ে তুলছে। হাওয়ায় দুলছে ধীরে ধীরে তারা। মালতির মনে পড়ে গেল সেই দিনের কথা। এই ফুলগুলোর জন্ম কেমন করে?  এরা মাটিতে বোনা বীজ থেকে আসেনি, বরং জন্ম নিয়েছে রান্নাঘরের ফেলে দেওয়া ডিমের ট্রে থেকে। ছেলেবেলা থেকেই আঁকাআঁকি ভালোবাসেন মালতি, একদিন বাজার থেকে ডিম কিনে এনে খালি ডিমের ট্রেটা হাতে নিয়ে ফেলতে যাবার সময় মনে হলো—এই কার্ডবোর্ডের ছোট ছোট গর্তগুলো যেন পাপড়ি হওয়ার অপেক্ষায়। কাঁচি দিয়ে কেটে, তুলি দিয়ে রঙ করে, আর একটু ভালোবাসা মিশিয়ে তিনি বানিয়ে ফেললেন এই কাগুজে ফুল। রঙ করলেন সকাল-বিকেলের আলোর মতো উজ্জ্বল সব বর্ণে, আর মাঝখানে বসালেন ছোট্ট কমলা রঙের পরাগদানা। আজ সেই ফুলগুলো পাতার মাঝে সাজিয়ে রাখা। দূর থেকে দেখলে মনে হবে, যেন প্রকৃ...

"ভক্তির রঙে রাঙানো নন্দলালের রঙিন সুতোর সাজ"

Image
  শান্ত এক দুপুরে, জানালার পাশে বসে আছে মাধবী। তার হাতে লাল আর হলুদ উলের সুতো, আর ছোট্ট ক্রুশ কাটা। শীতের প্রহোর ,শুরু হতে আর মাত্র কয়েক দিন, তাই আজ সে তার নন্দলাল এর জন্য  বুনছে নতুন জামা । নতুন রূপে সে সাজাবে তাকে। কথা দিয়েছে যে।প্রতিটি ফোঁড়ে তার মনে বাজছে বংশীর সুর, যেন শ্রীকৃষ্ণ নিজেই পাশে বসে আছেন তার।  মাধবী হলুদ রঙের জামায় লাল বর্ডার তুলতে তুলতে এক গাল হাসি নিয়ে বলে ওঠে —" হলুদ যে নন্দলালের প্রিয় রঙ, আর লাল যেন তাঁর চিরন্তন আনন্দের প্রতীক আ,আর গলার অংশে সাদা সুতো তার মনের মতোন, ন না হ্ তার প্রতি আমার ভক্তির মতোই স্বচ্ছ"।। যত্ন করে নকশা করার পর, জামাটি যেন প্রাণ পেয়ে যায়।কাজ শেষ করে জামাটি রাখে মাধবী, তার পাশে পরে থাকা ফুল আর ময়ূরের পালক। মনে হয়, এই পোশাক পরে গোপাল যেন আরও মায়াবী হয়ে উঠবেন। বাইরে থেকে হালকা বাতাস এসে উলের জামার উপর দিয়ে বয়ে যায়, আর মাধবীর মনে হয়—এ যেন বৃন্দাবনের হাওয়া, যা তাঁর ছোট্ট ঘরকেও পূর্ণ করে তুলেছে ভক্তি আর ভালোবাসায়। উলের রঙিন সুতোর ছোঁয়ায় আর ক্রুশ কাটার সূক্ষ্ম কাজে গড়ে উঠেছে এই গোপালের মনোমুগ্ধকর পোশাক। ঝলমলে হলুদ জামা...

পেঁচাদের গল্প: এক দেয়ালে ছোট্ট শিল্পজগৎ

Image
শিল্প কখনও শুধু রঙ-তুলিতে সীমাবদ্ধ থাকে না। কখনও তা মাটির টুকরোয়, কাঠের গন্ধে, কিংবা ক্লে-র রঙিন রূপে জীবন্ত হয়ে ওঠে। এমনই এক অনবদ্য শিল্প—এই ক্লে পেঁচা দম্পতি। ঘরের এক কোণে, দরজার পাশে ঝুলে থাকা এই ছোট্ট ক্লে ক্রাফ্ট যেন শুধুই একটি সাজসজ্জার উপকরণ নয়, বরং এক জীবন্ত অনুভব।দুটি পেঁচা—একটি গোলাপি, অন্যটি নীল। তাদের চোখ দুটি বড়, উজ্জ্বল ও কৌতূহলী, যেন সবকিছুর ওপর নজর রাখছে। মুখে একধরনের শিশুসুলভ সরলতা, আবার আছে এক মিষ্টি অভিমান। তাদের সঙ্গে যুক্ত রঙিন হৃদয়, ছোট ছোট ক্লে বিড আর সুতোয় গাঁথা ডিজাইন—সব মিলিয়ে এই ক্রাফ্টটি যেন ঘরের প্রাণ হয়ে উঠেছে।এই পেঁচাগুলোর সৌন্দর্য শুধু রঙে বা ডিজাইনে নয়, বরং তাতে থাকা স্নিগ্ধতায়। ঘরের দরজার ধারে এটি ঝুলে থাকা মানে প্রতিদিন সকালটা শুরু হয় এক টুকরো হাসি আর উষ্ণতার সঙ্গে। অতিথিরাও প্রথম নজরে এটিকেই দেখেন—আর মুচকি হাসেন। ছোট হলেও এর মধ্যেই লুকিয়ে থাকে ঘরের রুচি, শিল্পবোধ আর ভালোবাসার ছোঁয়া।  সকালে রোদ এসে পড়লে কাঁচের শেষ ফুলটি ঝলমল করে ওঠে, দেয়ালে ছড়িয়ে দেয় রঙিন আলো। মনে হয়, যেন এই আলো ঘরে নতুন আনন্দ ডেকে আনে। হয়তো ওরা কথা বলতে পারে না...

হৃদয়ের সুতোয় গাঁথা – এক টুকরো পরিবার”

Image
ভালোবাসা প্রকাশের অনেক পথ আছে, কিন্তু হাতে তৈরি কিছু জিনিসের অনুভব একেবারে আলাদা। এই সুন্দর এমব্রয়ডারিটি তার নিঃশব্দ ভাষায় এক পরিবারকে যেভাবে তুলে ধরেছে।এই শিল্পকর্মে একটি পরিবারের তিন সদস্যকে দেখা যাচ্ছে — মা, বাবা ও তাদের ছোট মেয়ে। তারা একে অপরের হাত ধরে পেছন থেকে হাঁটছেন। পুরো দৃশ্যটি হাতে সেলাই করা, তবে শুধু সুতোয় নয় — মায়ের শাড়ি, মেয়ের ফ্রক, আসল কাপড় ব্যবহার করে তৈরি, যা এই শিল্পটিকে জীবন্ত করে তোলে। কালো সুতোয় তৈরি চুল, রঙিন কাপড়, আর প্রতিটি খুঁটিনাটির যত্ন — সব মিলিয়ে এটির সৃষ্টি। উপরে লেখা “Banerjee” এবং তার নিচে বাংলায় “পরিবার” — শুধু একটি নাম নয়, বরং একটি পরিচয়, একটি অনুভব। এই দুই শব্দেই ধরা আছে সংস্কৃতির গর্ব ও ভালোবাসার গভীরতা।চারপাশের ফুলে ঘেরা প্রকৃতির মাঝে এই এমব্রয়ডারিটি যেন বলে — পরিবার মানে কেবল রক্তের সম্পর্ক নয়, বরং একসাথে থাকা, হাতে হাত রেখে এগিয়ে চলা।এই শিল্পকর্মটি মনে করিয়ে দেয় যে, যান্ত্রিক জীবনের ভিড়ে এমন কিছু জিনিস আছে যা মন ছুঁয়ে যায় — যেমন পরিবারের ভালবাসা, আর তেমনই এক সুতোয় বোনা, নিঃশব্দে বলা গল্প।এটি শুধু একটি হস্তশিল্প নয়, এটি একট...