"ভক্তির রঙে রাঙানো নন্দলালের রঙিন সুতোর সাজ"

 


শান্ত এক দুপুরে, জানালার পাশে বসে আছে মাধবী। তার হাতে লাল আর হলুদ উলের সুতো, আর ছোট্ট ক্রুশ কাটা। শীতের প্রহোর ,শুরু হতে আর মাত্র কয়েক দিন, তাই আজ সে তার নন্দলাল এর জন্য  বুনছে নতুন জামা । নতুন রূপে সে সাজাবে তাকে। কথা দিয়েছে যে।প্রতিটি ফোঁড়ে তার মনে বাজছে বংশীর সুর, যেন শ্রীকৃষ্ণ নিজেই পাশে বসে আছেন তার। 
মাধবী হলুদ রঙের জামায় লাল বর্ডার তুলতে তুলতে এক গাল হাসি নিয়ে বলে ওঠে —" হলুদ যে নন্দলালের প্রিয় রঙ, আর লাল যেন তাঁর চিরন্তন আনন্দের প্রতীক আ,আর গলার অংশে সাদা সুতো তার মনের মতোন, ন না হ্ তার প্রতি আমার ভক্তির মতোই স্বচ্ছ"।।

যত্ন করে নকশা করার পর, জামাটি যেন প্রাণ পেয়ে যায়।কাজ শেষ করে জামাটি রাখে মাধবী, তার পাশে পরে থাকা ফুল আর ময়ূরের পালক। মনে হয়, এই পোশাক পরে গোপাল যেন আরও মায়াবী হয়ে উঠবেন। বাইরে থেকে হালকা বাতাস এসে উলের জামার উপর দিয়ে বয়ে যায়, আর মাধবীর মনে হয়—এ যেন বৃন্দাবনের হাওয়া, যা তাঁর ছোট্ট ঘরকেও পূর্ণ করে তুলেছে ভক্তি আর ভালোবাসায়।


উলের রঙিন সুতোর ছোঁয়ায় আর ক্রুশ কাটার সূক্ষ্ম কাজে গড়ে উঠেছে এই গোপালের মনোমুগ্ধকর পোশাক। ঝলমলে হলুদ জামায় লাল বর্ডারের আভা যেন উৎসবের আনন্দ ছড়িয়ে দিচ্ছে। সাদা গলার নকশা পোশাকটিকে দিয়েছে আলাদা রাজসিকতা , যা গোপালকে পরানোর পর আরও মোহনীয় লাগবে।


গোপালের জন্য এ ধরনের জামা তৈরি করা শুধু একধরনের হস্তশিল্প নয়, ভক্তির এক নিদর্শনও বটে। জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণের পূজায় এই উলের জামা গোপালকে পরিয়ে পূজার আনন্দ দ্বিগুণ হয়। ছবিতে থাকা রঙিন উলের গোছা, ক্রুশ কাটা , ফুল আর ময়ূরের পালক পুরো পরিবেশটিকে দিয়েছে এক অপূর্ব মুহুর্তের সমাহার। এই পোশাক শুধু ধর্মীয় সাজসজ্জার জন্য নয়, বরং হাতে বানানো শিল্পের সৌন্দর্য ও যত্নের এক অনন্য উদাহরণ। 


#crafting #diyascrafts #thecarnivalofcraft #woolencraft #krishna #god #gopal #art 

ধন্যবাদ আপনাকে সম্পূর্ণটি পড়ার জন্য 🥰🙏 ভালো লাগলে অবশ্যই  লাইক এবং কমেন্ট করে জানাবেন ।। 

Comments

  1. Khub sundor hoyeche re

    ReplyDelete
  2. Radhe Radhe 🙏🏻🙏🏻
    Jai Shri Krishna 🙏🏻🙏🏻

    ReplyDelete
  3. 🥰🥰❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

হৃদয়ের সুতোয় গাঁথা – এক টুকরো পরিবার”

পেঁচাদের গল্প: এক দেয়ালে ছোট্ট শিল্পজগৎ